গোপালগঞ্জে পুলিশের উপর হামলার প্রতিবাদে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

আপলোড সময় : ২৫-১০-২০২৬ , আপডেট সময় : ২৫-১০-২০২৬
 
পারভেজ লিপু, গোপালগঞ্জ : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা গতকাল শনিবার দুপুরের পর হামলা চালিয়ে পুলিশের গাড়ী ভাংচুর ও দুই পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করার প্রতিবাদে আজ রোববার দুপুরের পর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। মিছিলটি জেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলি প্রদক্ষিণ করে।
 
প্রতিবাদ মিছিলে জেলা বিএনপি আহ্বায়ক শরীফ রাফিকুজ্জামান, সদস্য সচিব (ভারপ্রাপ্ত) অ্যাড.আবুল খায়ের,জেলা বিএনপি নেতা এম.মাহবুব আলী সোহেল, আজিজুর রহমান বেনো, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাড.তৌফিকুল ইসলাম, সদস্য সচিব ফজলুল কবির দারা,জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরা,জেলা বিএনপি নেতা শিকদার শহীদুল ইসলাম লেনিন, জেলা যুবদল সভাপতি রিয়াজুদ্দিন লিপটন,সাধারন সম্পাদক রাসেকুজ্জামান পলাশ,  জেলা ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম,সদস্য সচিব সাজিদুর রহমান,সদর উপজেলা বিএনপি নেতা অরিক রহমান প্রমুখ অংশ নেন।
 
বিক্ষোভ মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপি আহ্বায়ক শরীফ রাফিকুজ্জামান, সদস্য সচিব (ভারপ্রাপ্ত)  অ্যাড. আবুল খায়ের,অ্যাড.তৌফিকুল ইসলাম, শিকদার শহিদুল ইসলাম লেনিন প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরা।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :