নতুন সেতু দিয়ে চীন সফরে কিম জং উন

আপলোড সময় : ২৫-১০-২০২৬ , আপডেট সময় : ২৫-১০-২০২৬ ০৯:০৩:১৯ অপরাহ্ন

সদ্য উন্মুক্ত করা একটি সীমান্ত সেতু দিয়ে চীনের ডাগুং শহরে পৌঁছেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। দক্ষিণ কোরিয়ার সরকারি সূত্রের বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা ‘ইয়োনহাপ’ এই তথ্য জানিয়েছে। শনিবার (২৪ অক্টোবর) অনুষ্ঠিত এই সফরটি এমন এক সময়ে হলো, যার ঠিক এক সপ্তাহ আগে দুই দেশকে সংযোগকারী নতুন সেতুটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। সেতুটি চালুর ফলে এশিয়ার এই দুই মিত্র দেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক আরো গভীর হবে বলে ধারণা করা হচ্ছে।

চীন হলো উত্তর কোরিয়ার সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার এবং এই গোপনীয় রাষ্ট্রটির জন্য কূটনৈতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সহায়তার একটি প্রধান উৎস; যদিও তাদের সম্পর্ক সবসময় সমানভাবে মসৃণ ছিল না।

ইয়োনহাপ-এর প্রতিবেদনে বলা হয়, “কিম আজ সকালেই ইয়ালু নদী সেতুর মাধ্যমে ডাগুংয়ে পৌঁছান।” দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমটির তথ্য অনুযায়ী, চার লেনের এই সেতুটি ২০১৪ সালেই নির্মাণকাজ শেষ হয়েছিল, কিন্তু উত্তর কোরিয়া অংশে সংযোগ সড়ক ও কাস্টমসের সুবিধা না থাকায় এতদিন এটি চালু করা সম্ভব হয়নি।

এর আগে কিমের সর্বশেষ চীন সফর ছিল ২০২৫ সালের সেপ্টেম্বরে। সে সময় তিনি বেইজিংয়ে ৮০তম বিজয় দিবস উদযাপনে যোগ দিতে গিয়েছিলেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে শীর্ষ বৈঠকে অংশ নিয়েছিলেন।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :