মিডল্যান্ড ব্যাংকের নির্বাহী কমিটির ২০০তম সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ২৫-১০-২০২৬ , আপডেট সময় : ২৫-১০-২০২৬ ০৯:০৩:২১ অপরাহ্ন

মিডল্যান্ড ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির ২০০তম সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত এ সভায় ব্যাংকের সার্বিক কার্যক্রমের উন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন নির্বাহী কমিটির চেয়ারম্যান রেজাউল করিম। এতে উপস্থিত ছিলেন ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও নির্বাহী কমিটির সদস্য মাস্টার আবুল কাশেম, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ ইউ. আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. জাহিদ হোসেন এবং উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা মো. নাজমুল হুদা সরকার।

সভায় ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ কৌশলগত ও পরিচালনসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক সুশাসন জোরদার এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক প্রবৃদ্ধি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন সংশ্লিষ্টরা।

ব্যাংকটির নির্বাহী কমিটির ২০০তম সভাকে কৌশলগত লক্ষ্য অর্জন, পরিচালনগত উৎকর্ষ বজায় রাখা এবং টেকসই অগ্রযাত্রা অব্যাহত রাখার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :