রাতভর ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ৩

আপলোড সময় : ২৬-১০-২০২৬ , আপডেট সময় : ২৬-১০-২০২৬ ০৯:১৮:২৩ অপরাহ্ন

ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলগোরোদে ইউক্রেনের ড্রোন হামলায় তিনজন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে রবিবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

কর্তৃপক্ষের ভাষ্য, রাতভর চালানো এই হামলায় অন্তত ৩০টি বহুতল ভবন, ৩৫টি গাড়ি, চারটি বাড়ি, তিনটি প্রশাসনিক ভবন, আটটি বাণিজ্যিক স্থাপনা ও তিনটি সামাজিক সেবাকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

বেলগোরোদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার শুভায়েভ এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে কৃষ্ণসাগরের বন্দরনগরী চর্নোমোরস্কের দিকে যাওয়া একটি পণ্যবাহী জাহাজেও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, জাহাজটি ইউক্রেনের সেনাবাহিনীর জন্য সরঞ্জাম সরবরাহে ব্যবহৃত হচ্ছিল।

এ ছাড়া ইউক্রেনের খারকিভ শহরে একটি লজিস্টিকস সেন্টার, একটি বিতরণকেন্দ্র ও একটি লজিস্টিকস টার্মিনালে হামলা চালিয়েছে রুশ বাহিনী।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :