কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড, এক শ্রমিকের মৃত্যু

আপলোড সময় : ২৭-১০-২০২৬ , আপডেট সময় : ২৭-১০-২০২৬ ০১:০৪:৪৩ অপরাহ্ন

ঢাকার কেরানীগঞ্জের আতাশুর এলাকায় একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে সাকিব হাসান (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন গুরুতর দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে মানিক আহমেদের (৪০) শরীরের শতভাগ পুড়ে গেছে। তাঁকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সোমবার দুপুর ১২টার দিকে কালিন্দী ইউনিয়নের নারিকেলবাগ এলাকার আমান প্লাস্টিক ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া বিভাগের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, দুপুর ১২টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সাত মিনিট পর, ১২টা ৩২ মিনিটে কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রথমে পাঁচটি ইউনিট কাজ শুরু করলেও পরে আরও তিনটি ইউনিট যুক্ত হয়। মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ঢাকা) কাজী নজমুজ্জামান জানান, আটতলা ভবনটির মালিক সাজাহান মজুমদার। সেখানে প্লাস্টিকের খেলনা তৈরি করা হয়। খেলনা তৈরির কাজে ব্যবহৃত রাসায়নিক পদার্থ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন লাগার পর শ্রমিকেরা দ্রুত ভবন থেকে বেরিয়ে আসেন।

আতাশুর এলাকার বাসিন্দা জাকির হোসেন জানান, দুপুর ১২টার দিকে কারখানাটিতে আগুন লাগার পর স্থানীয়রা কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এরপর ঢাকার আরও কয়েকটি ইউনিট সেখানে যোগ দেয়। ঘটনাস্থলেই সাকিব হাসানের মৃত্যু হয়।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :