স্বাধীন হত্যার বিচার দাবি, দ্রুত আসামি গ্রেপ্তারের আহ্বান মায়ের

আপলোড সময় : ২৭-১০-২০২৬ , আপডেট সময় : ২৭-১০-২০২৬ ০১:০৪:৫১ অপরাহ্ন

যশোরে স্বাধীন হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁর মা সুমাইয়া আক্তার। সোমবার (২৬ অক্টোবর) প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে ছেলেকে হারানোর বেদনা তুলে ধরে তিনি ন্যায়বিচারের আকুতি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুমাইয়া আক্তার অভিযোগ করেন, গত ১৮ অক্টোবর রাতে তাঁর ছেলে স্বাধীন যশোর শহরের বারান্দী মালোপাড়া এলাকায় আহত হয়। পরিবারের দাবি, ঘটনার সঙ্গে জড়িতদের ভূমিকা তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করতে হবে। গুরুতর আহত স্বাধীনকে প্রথমে যশোরের হাসপাতালে এবং পরে ঢাকায় চিকিৎসার জন্য নেওয়া হয়। ২০ অক্টোবর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্বাধীন হত্যার ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। তবে ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কীভাবে স্বাধীন আহত হয়েছিল, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিশ্চিত করার দাবি জানান তাঁর মা।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :