সাভারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপলোড সময় : ২৭-১০-২০২৬ , আপডেট সময় : ২৭-১০-২০২৬ ০১:০৪:৫৮ অপরাহ্ন

সাভারের জলেশ্বর শাখায় গ্রাহক সচেতনতামূলক সভা ও নানা আয়োজনের মধ্য দিয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) আয়োজিত এ অনুষ্ঠানে উন্নত গ্রাহকসেবা, নিরাপদ ব্যাংকিং লেনদেন এবং ডিজিটাল ব্যাংকিংয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এতে ব্যাংকের গ্রাহক, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুতের কর্মকর্তা সাবিনা ইয়াসমিন। এ ছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী কাজুল মাহমুদ, বিজ্ঞানী ড. আলী আকবর ভূঁইয়া এবং ওয়াইএমসিএর নির্বাহী পরিচালক মানিক উইলবার্ড ডি কস্তা। অনুষ্ঠানে স্থানীয় আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক গ্রাহক অংশ নেন।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :