রাজশাহীতে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপ্তি

আপলোড সময় : ২৮-১০-২০২৬ , আপডেট সময় : ২৮-১০-২০২৬ ০৫:২৬:১৩ অপরাহ্ন

রাজশাহীতে প্রথমবারের মতো আয়োজিত ‘কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’ শেষ হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) রাজশাহী জেলা পুলিশ লাইন্সে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঐতিহ্যবাহী কাবাডির প্রসার এবং পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সুসম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলার উদ্বোধন ও বিজয়ী দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, পিপিএম। সম্মানিত অতিথি ছিলেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর পুলিশ সুপার মো. মামুন অর রশিদ।

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মো. আশিক সাঈদ বলেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, সহযোগিতা, সহনশীলতা ও সৌহার্দ্যবোধ গড়ে তোলে। কাবাডির মতো ঐতিহ্যবাহী খেলার আয়োজন নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতি ও ক্রীড়াচর্চায় উৎসাহিত করে।

তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সুসম্পর্ক গড়ে তোলা সম্ভব। এ ধরনের আয়োজন তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি নেতৃত্ব, দায়িত্বশীলতা ও দলগত মনোভাব বিকাশে সহায়তা করে।

রাজশাহী রেঞ্জের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার সমাপনী পর্বে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, পুলিশ সদস্য, আমন্ত্রিত অতিথি ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে কাবাডির প্রসারের পাশাপাশি পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সহযোগিতা, সৌহার্দ্য ও আস্থার সম্পর্ক আরও দৃঢ় হবে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :