রংপুরে যাত্রীবাহী কোচের ধাক্কায় ৩ জন নিহত, আহত ১২

আপলোড সময় : ২৯-১০-২০২৬ , আপডেট সময় : ২৯-১০-২০২৬ ০১:২৩:৩৩ অপরাহ্ন

রংপুরে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাককে যাত্রীবাহী নৈশ কোচের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে ১২ জন। বুধবার (২৮ অক্টোবর) ভোর পাঁচটায় মিঠাপুকুরের বৈরাগীগঞ্জের ঢাকা-রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ বড়দরগা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মো. মোয়াজ্জেম হোসেন। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, মিঠাপুকুরের বৈরাগীগঞ্জে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাককে ধাক্কা দেয় যাত্রীবাহী নৈশ কোচ খান পরিবহন। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। গুরুতর আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আরও দুইজনের মৃত্যু ঘটে। ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করে। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। একইসঙ্গে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়। বড়দরগা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মোয়াজ্জেম হোসেন বলেন, ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত বাস ট্রাক সরানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে নিহতদের এখনো পরিচয় শনাক্ত সম্ভব হয়নি। পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :