স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের শরিয়াহ্‌ কমিটির ৫৫তম সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ২৯-১০-২০২৬ , আপডেট সময় : ২৯-১০-২০২৬ ০১:২৩:৩৮ অপরাহ্ন

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির শরিয়াহ্‌ সুপারভাইজরি কমিটির ৫৫তম সভা রাজধানী ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান মুফতি মুহাম্মাদ মুহিব্বুল্লাহিল বাকী আন-নাদাভী।

সভায় কমিটির সদস্য অধ্যাপক ড. হাফিজ মুজতবা রিজা আহমেদ, মুফতি ড. মোহাম্মদ ইমাম হোসাইন, অধ্যাপক ড. আ. ছ. ম. তরিকুল ইসলাম ও অধ্যাপক ড. মুহাম্মাদ তাজাম্মুল হক উপস্থিত ছিলেন। এ ছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী সভায় অংশ নেন।

সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক মো. জাবেদুল আলম এবং শরিয়াহ্‌ সেক্রেটারিয়েট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :