বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, মিরপুরে তীব্র যানজট

আপলোড সময় : ৩০-১০-২০২৬ , আপডেট সময় : ৩০-১০-২০২৬

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার কয়েক শ শ্রমিক।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচির কারণে মিরপুর-১০ ও আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও পরিবহনচালকেরা।

সরেজমিনে দেখা যায়, কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবিতে সড়কে অবস্থান নিয়েছেন। রাজধানীর অন্যতম ব্যস্ত মোড় মিরপুর-১০ গোলচত্বরে তাঁদের অবরোধের কারণে চারপাশের প্রধান সড়কগুলোতে যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে রয়েছেন ট্রাফিক পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাসের জানিয়েছেন, শ্রমিকদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে সাধারণ যাত্রীদের সড়ক ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :