গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪, আহত ৩০ জনের বেশি

আপলোড সময় : ৩০-১০-২০২৬ , আপডেট সময় : ৩০-১০-২০২৬

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় আরও একজনের মৃত্যু হয়েছে। দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় একটি চেকপয়েন্টে হামলার ঘটনায় এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৩০ জনের বেশি মানুষ।

দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় তাঁবুতে বসবাস করছেন হাজারো বাস্তুচ্যুত ফিলিস্তিনি। কয়েক বছর আগে ইসরাইলি সামরিক বাহিনী এলাকাটিকে ‘নিরাপদ অঞ্চল’ হিসেবে ঘোষণা করেছিল। তবে সেই ঘোষণার পরও সেখানে প্রাণঘাতী হামলা অব্যাহত রয়েছে।

এদিকে, গাজা সিটির পূর্বাঞ্চলে একটি বাড়ি লক্ষ্য করে ইসরাইলি বাহিনীর গোলাবর্ষণে নারী ও শিশুসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। অ্যাম্বুলেন্স ও জরুরি সেবায় নিয়োজিত একটি সূত্র এ তথ্য জানিয়েছে। একই এলাকার আল-তুফাহ অঞ্চলের কাছেও গুলি চালিয়েছে ইসরাইলি বাহিনী।

মধ্য গাজার বুরেইজ শরণার্থীশিবিরে একটি ফাঁকা আবাসিক ভবন লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। তবে এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

অন্যদিকে, উত্তর গাজার জাবালিয়া শরণার্থীশিবিরের পূর্বাঞ্চলেও ইসরাইলি বাহিনীর গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। গাজার বিভিন্ন এলাকায় এসব হামলায় হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :