ঘূর্ণিঝড় অর্ণবে ভারতে ৬ জনের মৃত্যু, বিদ্যুৎ বিপর্যয়

আপলোড সময় : ৩০-১০-২০২৬ , আপডেট সময় : ৩০-১০-২০২৬

ভারতের পূর্ব উপকূলে আঘাত হানা প্রবল ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। ঝড়টি স্থলে উঠে আসার একদিন পরও বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। ভারি বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও গাছপালা উপড়ে পড়ার কারণে বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সরকারি হিসাবে ঘূর্ণিঝড়ের কারণে ছয়জনের মৃত্যু হয়েছে। তবে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে মৃতের সংখ্যা নয়জন বলে উল্লেখ করা হয়েছে। বাড়ি ধসে পড়া, গাছ উপড়ে পড়া এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসব প্রাণহানির ঘটনা ঘটেছে।

ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে বুধবার ভোরে স্থলে উঠে আসে ঘূর্ণিঝড় অর্ণব। দেশটির আবহাওয়া বিভাগ ঝড়টিকে তাদের শ্রেণিবিন্যাস অনুযায়ী তৃতীয় সর্বোচ্চ স্তরের ‘অতি তীব্র ঘূর্ণিঝড়’ হিসেবে চিহ্নিত করেছিল। স্থলে প্রবেশের পরপরই ঝড়টি শক্তি হারাতে শুরু করে। বৃহস্পতিবার ভোরে আরও দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয় অর্ণব। এ সময় নিম্নচাপটি ছত্তীশগড় ও দক্ষিণ ওড়িশার সংলগ্ন এলাকায় অবস্থান করছিল।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের আঘাতে রাজ্যটিতে অন্তত ১৫ হাজার বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনাসিম ও পশ্চিম

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :