বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটোরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

আপলোড সময় : ৩০-১০-২০২৬ , আপডেট সময় : ৩০-১০-২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাটোরে রক্ত দান কর্মসূচি অনুষ্ঠিত। গতকাল আলাইপুর জেলা বিএনপি’র কার্যালয়ে জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম এর সভাপতিত্বে নাটোর জেলা, উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। প্রধান অতিথি বক্তব্যে বলেন রাজপথ থেকে সকল ষড়যন্ত্র, চক্রান্তকে মোকাবেলা করে জাতীয়তাবাদী দলকে আগামী দিনে উন্নয়নের তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে এগিয়ে নিয়ে যাবে এটাই আমার প্রত্যাশা। জাতীয়তাবাদী যুবদল যেভাবে নাটোর জেলার তার কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে, আজকের রক্তদান রক্তদান কর্মসূচি এটা একটা সেবা মূলক অনুষ্ঠান, এটার একটা উদাহরণ।

আমি আশা করি, রক্তদান, গাছ লাগানো এবং এ ধরনের সেবা মূলক কাজ জাতীয়তাবাদী যুবদল এখন করবে। এবং আমাদের নেতা তারেক রহমানকে বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে যিনি আন্দোলন শুরু করেছেন, সেটাকে এগিয়ে তারা বাংলাদেশের সেবা মূলক এই কাজের মাধ্যমে বর্তমান সরকারকে জাতীয়তাবাদী যুবদল সহযোগিতা করবে। আজকে দেশ জুড়ে যে চক্রান্ত চলছে দেশের মধ্যে, জাতীয়তাবাদী যুবদল এই ষড়যন্ত্র, চক্রান্তকে রুখে দিবে। রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে ফ্যাসিস্টদের সাথে বর্তমান বিরোধী দল এবং আন্তর্জাতিক এবং জাতীয় ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে জাতীয়তাবাদী শক্তি, জাতীয়তাবাদী যুবদল রাজপথ থেকে সকল ষড়যন্ত্র, চক্রান্তকে মোকাবেলা করে জাতীয়তাবাদী দলকে আগামী দিনে উন্নয়নের তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে এগিয়ে নিয়ে যাবে এটাই আমার প্রত্যাশা। জেলা বিএনপি যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম আফতাবের সার্বিক পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপি আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন , নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনিসুর রহমান আনিস ডাক্তার আবুল কালাম আজাদ সহ বিএনপির নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :