ঠাকুরগাঁওয়ের ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নাম বিশ্বনাথ দে ধারা আর নেই, রাষ্ট্রপতির শোক

আপলোড সময় : ৩১-১০-২০২৬ , আপডেট সময় : ৩১-১০-২০২৬ ০৬:৫৬:৫৩ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ের বিশিষ্ট ক্রীড়াবিদ বিশ্বনাথ দে ধারার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রয়াত বিশ্বনাথ দে ধারা ঠাকুরগাঁও সরকারি কলেজের সাবেক ক্রীড়াশিক্ষক ছিলেন।

আজ দেওয়া শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, ঠাকুরগাঁওয়ের খেলাধুলার জগতে বিশ্বনাথ দে ধারা ছিলেন এক উজ্জ্বল নাম। ভদ্র ও সজ্জন মানুষ হিসেবে জেলার সবার কাছেই তিনি জনপ্রিয় ছিলেন। তাঁর চলে যাওয়ায় ঠাকুরগাঁওয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের যে ক্ষতি হলো, তা পূরণ হওয়ার নয়।

প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনাও জানান রাষ্ট্রপতি।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :