প্রতি পত্রে ১৫০ টাকা ফি, এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে আবেদন ৭ নভেম্বর পর্যন্ত

আপলোড সময় : ০১-১১-২০২৬ , আপডেট সময় : ০১-১১-২০২৬

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ এবং উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আগামী ৭ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। আজ রোববার থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনের জন্য নির্ধারিত ওয়েবসাইট https://rescrutiny.eduboardresults.gov.bd-এ ঢুকে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে এবং বোর্ড ড্রপ ডাউন থেকে বেছে নিতে হবে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড। এরপর মোবাইল নম্বর দিয়ে পরের ধাপে গিয়ে কাঙ্ক্ষিত বিষয় বা পত্র নির্বাচন করে ফি পরিশোধ করতে হবে।

প্রতিটি পত্রের জন্য ফি ১৫০ টাকা। দুই পত্রের বিষয়ের ক্ষেত্রে দুটি পত্রের জন্যই আবেদন করতে হবে। ফি দেওয়া যাবে বিকাশ, নগদ, ডিবিএল রকেট, উপায় ও সোনালী সেবার মাধ্যমে।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে, অনলাইনের বাইরে ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :