তরুণ অভিনেত্রীদের নিরাপত্তা নিয়ে সোচ্চার জেনিফার লরেন্স

আপলোড সময় : ০১-১১-২০২৬ , আপডেট সময় : ০১-১১-২০২৬ ০৪:২৯:২৮ অপরাহ্ন

হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্সের অভিনয়জীবনে নানা ধরনের চরিত্র ও দৃশ্যে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তবে একবার নগ্ন দৃশ্যের শুটিংয়ের সময় অনুমতি ছাড়াই কয়েকজন বহিরাগত কর্মী সেটে উপস্থিত থাকায় তীব্র আপত্তি জানিয়েছিলেন তিনি। শুধু নিজের ব্যক্তিগত গোপনীয়তা নয়, নতুন ও তরুণ অভিনয়শিল্পীদের নিরাপত্তার বিষয়টিও সামনে এনে প্রতিবাদ করেছিলেন এই অভিনেত্রী।

সম্প্রতি ‘কল হার ড্যাডি’ পডকাস্টে সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেন জেনিফার। তিনি জানান, শুটিং সেটে এমন কয়েকজন কর্মী উপস্থিত ছিলেন, যাদের সেখানে থাকার অনুমতি ছিল না। বিষয়টি জানতে পেরেই তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানান তিনি।

জেনিফারের মতে, প্রতিষ্ঠিত অভিনয়শিল্পীদের নিজেদের অধিকার রক্ষার পাশাপাশি নতুন ও তরুণ শিল্পীদের নিরাপত্তার বিষয়েও সোচ্চার হওয়া উচিত। কারণ, ১৮ বছর বয়সী কোনো নতুন অভিনেত্রী হয়তো প্রতিবাদ করলে তাঁকে কঠিন স্বভাবের মনে করা হতে পারে—এমন আশঙ্কায় নিজের অস্বস্তির কথা প্রকাশ করতে দ্বিধা বোধ করতে পারেন। তাই এ ধরনের পরিস্থিতিতে প্রকাশ্যে প্রতিবাদ করা জরুরি বলে মনে করেন তিনি।

এদিকে সম্প্রতি মুক্তি পাওয়া ‘ডাই মাই লাভ’ সিনেমায় রবার্ট প্যাটিনসনের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতাও জানিয়েছেন জেনিফার। তিনি বলেন, সিনেমাটিতে ইনটিমেসি কো-অর্ডিনেটর না থাকলেও সহশিল্পী প্যাটিনসনের পেশাদার ও সহযোগিতাপূর্ণ আচরণের কারণে শুটিংয়ের সময় স্বস্তি ও নিরাপদ বোধ করেছেন।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :