সম্মিলিত সামাজিক জোটের ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ জ্ঞাপন

আপলোড সময় : ০১-১১-২০২৬ , আপডেট সময় : ০১-১১-২০২৬ ০৪:৪০:৩৮ অপরাহ্ন

৩১ শে অক্টোবর, ২০২৬ ইং সম্মিলিত সামাজিক জোট, কুষ্টিয়ার সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন এর ৩য় দিনে থানাপাড়া ২ নং ওয়ার্ডে হরিপুর ব্রীজের নিচের এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এসময় ঢাকা থেকে ডেঙ্গুর হটস্পট পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থানাপাড়ায়, এসেছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব ড. মো: আব্দুল লতিফ, কুষ্টিয়ার জেলা প্রশাসক মো: তৌহিদ বিন- হাসান এবং পৌর প্রশাসক মো: মিজানুর রহমান।

মিজানুর রহমান সম্মিলিত সামাজিক জোট এর কার্যক্রমের প্রশংসা করেন এবং উৎসাহ প্রদান করেন। সচেতনায় হতে পারে ডেঙ্গু প্রতিরোধে অন্যতম হাতিয়ার, এই প্রতিপাদ্যে আয়োজিত ক্যাম্পেইন উপজেলা পর্যায়ে আরম্ভ হবে অতি সত্বর।

উল্লেখ্য যে, সম্মিলিত সামাজিক জোটের চেয়ারম্যান ড. আমানুর আমানের নেতৃত্বে ও সমন্বয়ক অ্যাডভোকেট মো: মুহাইমিনুর রহমান পললের সার্বিক নির্দেশনায়, সহ সমন্বয়ক সাদিক হাসান রহিদ এর তত্ত্বাবধানে বর্তমানে ডেঙ্গুর হটস্পট খ্যাত গড়াই নদীর বাধ এলাকায় সচেতনা বৃদ্ধির লক্ষ্যে সপ্তাহব্যাপী কর্মসূচি উদ্বোধন করা হয় গতকাল ২৯ শে অক্টোবর ২০২৬ ইং, আগামী রবিবার থেকে শহরব্যাপী মাইকিং ও উপজেলা পর্যায়ে ক্যাম্পেইন আয়োজনের প্রস্তুতি চলছে, জানায় জোটের নেতৃবৃন্দ।

আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক জোটের জুনিয়র সংগঠক ও বাংলাদেশ মানব কল্যাণ পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মো: সানজিদ আহমেদ সিয়াম এবং কার্যনির্বাহী সদস্য মো: শ্যামল হোসেন, মো: সিমান্ত হোসেন, মোঃ হাসিবুল হোসেন, মো: জুলকার নাঈন মারুফ, মো: ইমাম হোসেন এবং ব্রাইট ফিউচার এসোসিয়েশনের সভাপতি মোঃ তালহা জুবায়ের সাঈম, সাধারণ সম্পাদক মো: মাহফুজ উল আলম, সহকোষাধ্যক্ষ মো: তাহমিদ বিন সাজীম, কার্যনির্বাহী সদস্য মো: আব্দুলাহ সাকিন, মো: রিদুয়ান আহাম্মেদ, মো: রিজভী আহাম্মেদসহ প্রমুখ।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :