প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘মুরাসু’, দেশে আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে

আপলোড সময় : ০২-১১-২০২৬ , আপডেট সময় : ০২-১১-২০২৬ ০৩:১৮:৩৯ অপরাহ্ন

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তরের পূর্বাভাসে আরও বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার পাশাপাশি দেশজুড়ে আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে।

আজ সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এসব কথা বলা হয়।

সিনপটিক অবস্থা প্রসঙ্গে অধিদপ্তর জানায়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে থাকা ঘূর্ণিঝড় ‘মুরাসু’ উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ও ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে।

আজ সকাল ৬টায় ঝড়টির অবস্থান ছিল পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায়। আজ রাতের মধ্যে প্রবল ঘূর্ণিঝড় হিসেবে এটি ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল পার হতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয় কুতুবদিয়ায়। আর আজ সবচেয়ে কম তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়—২০.৮ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় আজ বাতাস বইছে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে, ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে। ভোর ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ।

আজ ভোর ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সিরাজগঞ্জের তাড়াশে, ১৩ মিলিমিটার।

রাজধানীতে আজ সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ১৯ মিনিটে, আর আগামীকাল সূর্য উঠবে ভোর ৬টা ৬ মিনিটে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :