হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪০০ জন। একই সময়ে উপসর্গ নিয়ে মারা গেছে আরও ছয়জন।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৫ মার্চ থেকে ৩ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গে দেশে ১ হাজার ১৫৮ শিশু মারা গেছে, আর হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৫ শিশু। সব মিলিয়ে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মৃত্যু দাঁড়িয়েছে ১ হাজার ২৬৩ জনে।
অধিদপ্তরের হিসাবে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী পাওয়া গেছে ১ হাজার ৩১৮ জন, আর নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৮২ জনের। এ নিয়ে ওই সময়ে মোট ১ হাজার ৪০০ শিশু হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে।
১৫ মার্চ থেকে ৩ নভেম্বর পর্যন্ত সন্দেহজনক হাম রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২ লাখ ৭ হাজার ৫২৮ জন, যাদের মধ্যে ১ লাখ ৯৮ হাজার ৭৫২ জন এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।
চলতি বছরের ১৫ মার্চ থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২ লাখ ৩২ হাজার ৮২৩ জনের হামের উপসর্গ দেখা দিয়েছে এবং এ সময়ে হাম শনাক্ত হয়েছে ২৪ হাজার ৭৩ জনের—জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।