ঢাকায় বেড়াতে গিয়ে প্রাণ হারালেন কালীগঞ্জের বিএনপি নেতা

আপলোড সময় : ০৪-১১-২০২৬ , আপডেট সময় : ০৪-১১-২০২৬

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ইসরাইল হোসেন জীবন (৫৮) মারা গেছেন। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকায় স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মঙ্গলবার বাদ জোহর কালীগঞ্জ সরকারি ভূষণস্কুল ঈদগাহ মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে নিজ গ্রাম উপজেলার খামারমুন্দিয়া গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। পারিবারিক সূত্রে জানা যায়, আগের দিন ঢাকায় বেড়াতে গিয়ে রাজনৈতিক সহকর্মী বাহারুল ইসলাম কাজলের বাসায় অবস্থান করছিলেন ইসরাইল হোসেন। রাত দুইটার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি অবিবাহিত ছিলেন। মৃত্যুকালে দুই ভাইসহ অসংখ্য আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, ইসরাইল হোসেন কালীগঞ্জের রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি ঝিনাইদহ জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :