নিকেতনে ক্যাশলেস পেমেন্ট চালু করল ব্র‍্যাক ব্যাংক

আপলোড সময় : ০৪-১১-২০২৬ , আপডেট সময় : ০৪-১১-২০২৬

রাজধানীর নিকেতন এলাকার বাসিন্দাদের সার্ভিস চার্জ ও অন্যান্য ফি পরিশোধ সহজ করতে বাংলা কিউআরভিত্তিক ক্যাশলেস পেমেন্ট সেবা চালু করেছে ব্র‍্যাক ব্যাংক। এ লক্ষ্যে নিকেতন ওয়েলফেয়ার সোসাইটির সঙ্গে চুক্তি করেছে ব্যাংকটি। এর ফলে বাসিন্দারা বাংলা কিউআর কোড স্ক্যান করে সহজেই বিভিন্ন সেবার মূল্য পরিশোধ করতে পারবেন।

এ উদ্যোগের আওতায় প্রাথমিকভাবে নিকেতন সোসাইটির অভ্যন্তরে চলাচলের জন্য ব্যবহৃত বগি যাত্রী পরিবহন সেবায় বাংলা কিউআর পেমেন্ট চালু করা হয়েছে। এতে বাসিন্দাদের যাতায়াতের ভাড়া পরিশোধ আরও সহজ হবে।

গত ২ নভেম্বর ঢাকার নিকেতনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ ডিজিটাল পেমেন্ট সেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র‍্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট-১-এর জয়েন্ট ডিরেক্টর জুয়েল মজুমদার এবং নিকেতন ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল বাশার।

এ ছাড়া সোসাইটির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী আরিফসহ সংগঠনটির সদস্য এবং ব্র‍্যাক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় পর্যায়ক্রমে পুরো নিকেতন এলাকায় বাংলা কিউআর পেমেন্ট সেবা সম্প্রসারণ করবে ব্র‍্যাক ব্যাংক। এর ফলে বাসিন্দারা নগদ অর্থ বহন বা লেনদেনের ঝামেলা ছাড়াই কিউআর কোড স্ক্যান করে সার্ভিস চার্জ ও অন্যান্য ফি পরিশোধ করতে পারবেন। পরবর্তী সময়ে নিকেতনের ছোট দোকান, সুপারস্টোর, মুদি দোকান, ফার্মেসি এবং অন্যান্য স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানেও এ সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে।

এ বিষয়ে ব্র‍্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন, সারাদেশে ৭৫ হাজারের বেশি মার্চেন্ট পয়েন্ট নিয়ে ব্র‍্যাক ব্যাংক বাংলাদেশে বাংলা কিউআর সেবা সম্প্রসারণে কাজ করছে। নিকেতন ওয়েলফেয়ার সোসাইটির সঙ্গে এ চুক্তি এলাকাভিত্তিক পেমেন্ট ব্যবস্থা সহজ করার একটি উদ্যোগ। বাংলাদেশ ব্যাংকের ক্যাশলেস অর্থনীতির লক্ষ্য বাস্তবায়নে কিউআর নেটওয়ার্ক আরও সম্প্রসারণ করা হবে। এতে ক্ষুদ্র ব্যবসায়ীরা ডিজিটাল পেমেন্ট গ্রহণে

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :