চিকিৎসকদের সৌন্দর্য প্রতিযোগিতায় বিজয়ের মুকুট ডা. ছোঁয়ার

আপলোড সময় : ০৪-১১-২০২৬ , আপডেট সময় : ০৪-১১-২০২৬

নারী চিকিৎসকদের পেশাগত দক্ষতা, মেধা, আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ তুলে ধরতে আয়োজিত ‘মিস অ্যান্ড মিসেস ডাক্তার সিজন ১’-এর প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন ডা. কানিজ ফাতেমা ছোঁয়া। গত ৩১ অক্টোবর রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীর মুকুট ওঠে তাঁর মাথায়। প্রথম রানারআপ হয়েছেন মেডিকেল শিক্ষার্থী নাবিলা তোরা এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন ডা. রিফা তামান্না।

আয়োজকদের দাবি, বাংলাদেশে প্রথমবারের মতো এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। চিকিৎসাসেবায় নিয়োজিত নারী চিকিৎসকদের পেশাগত সাফল্যের পাশাপাশি তাঁদের ব্যক্তিত্ব, সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের সক্ষমতা তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নারী চিকিৎসকেরা প্রতিযোগিতায় অংশ নেন।

প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার মুহূর্তটি ডা. কানিজ ফাতেমা ছোঁয়ার জন্য ছিল আবেগে ভরা। মাথায় বিজয়ের মুকুট ওঠার পরও যেন নিজের অর্জন বিশ্বাস করতে পারছিলেন না তিনি। আনন্দের সেই মুহূর্তে বারবার মনে পড়ছিল প্রয়াত বাবার কথা। বাবা পাশে থাকলে মেয়ের এই সাফল্যে নিশ্চয়ই গর্বিত হতেন—এমন অনুভূতি তাঁকে আবেগাপ্লুত করে তোলে। ফলে বিজয়ের আনন্দের পাশাপাশি বাবাকে কাছে না পাওয়ার কষ্টও অনুভব করেন তিনি।

প্রতিযোগিতায় সাফল্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে ডা. ছোঁয়া শো ডিরেক্টর সাকিব সনেট এবং শোটির প্রধান নির্বাহী ও আয়োজক ড. হাসান মাহমুদের প্রতি ধন্যবাদ জানান।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :