বেসরকারি কারিগরি প্রতিষ্ঠানে দ্রুত অ্যাডহক কমিটি গঠনের আদেশ বোর্ডের

আপলোড সময় : ০৪-১১-২০২৬ , আপডেট সময় : ০৪-১১-২০২৬

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড দেশের সব বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠনের নির্দেশ দিয়েছে।

আজ বোর্ডের ওয়েবসাইটে একটি সংশোধিত নির্দেশনা প্রকাশ করা হয়, সেখানেই বিষয়টি জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার আলোকে ‘বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি প্রবিধানমালা, ২০০৯’ অনুসারে এসব প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি নতুন করে গঠন করতে হবে।

তবে বিশেষ কোনো ক্ষেত্র ছাড়া আদেশটি প্রযোজ্য হবে কেবল ওই প্রবিধানমালার প্রবিধি-৪-এ বর্ণিত ব্যবস্থাপনা কমিটির ক্ষেত্রে।

এ লক্ষ্যে প্রতিষ্ঠানগুলোকে দ্রুত অ্যাডহক কমিটি গঠন করতে বলা হয়েছে। আদেশে আরও জানানো হয়, অ্যাডহক কমিটি গঠনের সময় বোর্ডের আগের নির্দেশনাগুলো মেনে চলতে হবে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :