২৪ ঘণ্টায় রাজশাহী রেঞ্জে ১৪৫ অভিযান, গ্রেফতার ১৭৫ জন

আপলোড সময় : ০৫-১১-২০২৬ , আপডেট সময় : ০৫-১১-২০২৬ ০৩:০১:০৭ অপরাহ্ন

রাজশাহী রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলা পুলিশ গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ১৭৫ জনকে গ্রেফতার করেছে। অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য দিয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, এই ২৪ ঘণ্টায় রেঞ্জাধীন এলাকায় মামলা হয়েছে মোট ৬৮টি—দস্যুতার ১টি, চুরির ১টি, নারী ও শিশু নির্যাতনের ৪টি এবং অন্যান্য খাতে ৬২টি। একই সময়ে ১টি অপমৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে। তবে খুন, খুনসহ ডাকাতি বা ডাকাতি, যৌতুকের জন্য হত্যা, সাইবার নিরাপত্তা আইন কিংবা দ্রুত বিচার আইনে রেঞ্জ এলাকায় কোনো মামলা হয়নি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গ্রেফতার করা ১৭৫ জনের মধ্যে পরোয়ানামূলে ৯০ জন, সাজাপ্রাপ্ত ২০ জন, তদন্তাধীন মামলায় ৮৩ জন এবং অন্যান্য (প্রতিরোধমূলক) ২ জন। পাশাপাশি মাদক ব্যবসায়ী ও সেবী হিসেবে গ্রেফতার হয়েছেন ২৭ জন।

অপরাধ দমনের অংশ হিসেবে পুরো রেঞ্জে মোট ১৪৫টি অভিযান চালানো হয়। এসব অভিযানে ১টি বার্মিজ চাকুর পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ মাদক উদ্ধার হয়—২.৮৫ গ্রাম হিরোইন, ৩০০ পিস ইয়াবা, ২১৬ পিস ট্যাপেন্টা, ২.৭৫ লিটার চোলাই মদ, ২৪০ গ্রাম গাঁজা, ১ কেজি গাঁজার গাছ এবং ৭ বোতল ফেন্সিডিল। তবে এ সময়ে চোরাচালানের কোনো পণ্য উদ্ধার হয়নি।

পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়ার উদ্যোগের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় রেঞ্জাধীন বিভিন্ন থানা থেকে সেবা নিয়েছেন ১ হাজার ৪ জন; চলতি মাসে এ সংখ্যা মোট ৩ হাজার ৭ জন নাগরিক।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :