ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে তেহরানে বিশাল বিলবোর্ড

আপলোড সময় : ০৫-১১-২০২৬ , আপডেট সময় : ০৫-১১-২০২৬ ০৯:৩৯:৩৮ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারিমূলক বার্তা সংবলিত বিভিন্ন বিলবোর্ডে ছেয়ে গেছে ইরানের রাজধানী তেহরান। এসব বিলবোর্ডে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্য করে নানা ব্যঙ্গাত্মক ও হুমকিমূলক বার্তা তুলে ধরা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) তেহরানের ব্যস্ত ইনকিলাব চত্বরে দেখা যায় এমনই একটি বিলবোর্ড। এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কারাগারের শিক ধরে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বিলবোর্ডটিতে লেখা রয়েছে, ‘আমরা ট্রাম্পকে হত্যা করব’।

শহরের কেন্দ্রস্থলে স্থাপন করা আরেকটি বিশাল বিলবোর্ডে দেখা যায়, জ্বলেপুড়ে যাওয়া পোশাক ও ক্ষতবিক্ষত চেহারা নিয়ে পাশাপাশি দাঁড়িয়ে আছেন ট্রাম্প, জেডি ভ্যান্স, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাদের পেছনে জ্বলতে দেখা যায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পতাকা।

এ ছাড়া অন্য একটি বিলবোর্ডে লাল রঙ দিয়ে কেটে দেওয়া হয়েছে নেতানিয়াহুর মুখচ্ছবি।

এসব বিলবোর্ড ঠিক কবে এবং কীভাবে স্থাপন করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে যুদ্ধ শুরুর পর থেকেই তেহরানের বিভিন্ন সড়কে যুক্তরাষ্ট্র ও ইসরাইলবিরোধী বার্তা সংবলিত পোস্টার ও বিলবোর্ড দেখা যাচ্ছে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :