বাউবিতে শিক্ষকদের প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে আনন্দঘন সাংস্কৃতিক সন্ধ্যা

আপলোড সময় : ০৫-১১-২০২৬ , আপডেট সময় : ০৫-১১-২০২৬ ০৯:৫৭:৫২ অপরাহ্ন

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের পঞ্চম ও ষষ্ঠ ব্যাচের প্রশিক্ষণার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। উচ্চশিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরতে এ আয়োজন করা হয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সম্মেলন হলের বক্তৃতা গ্যালারিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, পেশাগত দক্ষতা উন্নয়নের পাশাপাশি পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়, সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষকদের কর্মজীবনকে আরও সমৃদ্ধ করে। এ ধরনের প্রশিক্ষণ ও আনন্দঘন আয়োজন শিক্ষকসমাজের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পেশাগত বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা নিজ নিজ প্রতিষ্ঠানে প্রয়োগের মাধ্যমে উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়নে অবদান রাখার জন্য তিনি শিক্ষকদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রশিক্ষণের পঞ্চম ও ষষ্ঠ ব্যাচের পরিচালক এবং বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক গুণগত মান নিশ্চিতকরণ বিভাগের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান বক্তব্য দেন। এ সময় বিভাগের অতিরিক্ত পরিচালক ড. মো. জাকির হোসেন তালুকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :