প্রধানত শুষ্ক আবহাওয়ার আভাস, রংপুর-রাজশাহীতে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে

আপলোড সময় : ০৬-১১-২০২৬ , আপডেট সময় : ০৬-১১-২০২৬ ০৫:০০:০৬ অপরাহ্ন

সারাদেশে আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে, সঙ্গে অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রংপুর ও রাজশাহী বিভাগে রাতের তাপমাত্রা খানিকটা কমার সম্ভাবনা আছে, তবে দেশের বাকি অংশে তা প্রায় একই রকম থাকতে পারে। দিনের তাপমাত্রাও সারাদেশে প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

আজ সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে অধিদপ্তর এসব কথা জানিয়েছে।

সিনপটিক অবস্থা নিয়ে পূর্বাভাসে উল্লেখ করা হয়, দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ, এর বর্ধিতাংশ বিস্তৃত উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয় চট্টগ্রামে, আর আজ সবচেয়ে কম তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস।

রাজধানীতে আজ বাতাস বইছে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে, গতিবেগ ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। ভোর ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ।

আজ ঢাকায় সূর্য অস্ত যাবে ৫টা ১৬ মিনিটে, আর আগামীকাল সূর্য উঠবে ভোর ৬টা ৮ মিনিটে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :