আটঘরিয়ায় মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ ও দোয়া মাহফিল

আপলোড সময় : ০৭-১১-২০২৬ , আপডেট সময় : ০৭-১১-২০২৬

পাবনার আটঘরিয়া উপজেলার কালামনগর-বংশীপাড়া মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯৭১ সালের ৬ নভেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের রক্তক্ষয়ী সম্মুখযুদ্ধের স্মরণে শুক্রবার (৬ নভেম্বর) সকালে এ আয়োজন করা হয়। সাবেক কমান্ডার জহুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন মল্লিক, সুলতান মাহমুদ, আ. বাতেন মুন্সী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের রইচ উদ্দিন রবি ও বজলুর রহমানসহ অন্যরা। অনুষ্ঠান পরিচালনা করেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা মুন্তাসিম বিল্লাহ।

উল্লেখ্য, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাবনার আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নের কালামনগর-বংশীপাড়া ঘাটে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের সম্মুখযুদ্ধ সংঘটিত হয়। বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেন খান রেনু, নুরুজ্জামান বিশ্বাস ও ওয়াসেব আলীর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি ক্যাপ্টেন তাহেরের নেতৃত্বাধীন বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশ নেন। ওই যুদ্ধে ১৩ জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন এবং শতাধিক আহত হন। অন্যদিকে পাকিস্তানি বাহিনীর ক্যাপ্টেন তাহের নিহত হন এবং তাদের বেশ কয়েকজন সদস্য আহত হয়।

ঐতিহাসিক এ যুদ্ধের শহীদদের স্মরণে প্রতিবছর ৬ নভেম্বর মুক্তিযোদ্ধারা স্মৃতিসৌধে সমবেত হয়ে স্মৃতিচারণ ও দোয়া মাহফিলের আয়োজন করেন। এ ছাড়া ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বর স্মৃতিসৌধ প্রাঙ্গণে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও এলাকাবাসীর অংশগ্রহণে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :