ঝিনাইদহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে বিএনপির র‍্যালি ও সমাবেশ

আপলোড সময় : ০৮-১১-২০২৬ , আপডেট সময় : ০৮-১১-২০২৬

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঝিনাইদহে বর্ণাঢ্য র‍্যালি, সমাবেশ ও আলোচনা সভা করেছে জেলা বিএনপি। শনিবার (৭ নভেম্বর) সকালে আয়োজিত এসব কর্মসূচিতে জেলা, পৌর ও থানা বিএনপিসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। দিবসটি উপলক্ষে আয়োজিত র‍্যালিতে ব্যানার, ফেস্টুন ও বর্ণিল সাজসজ্জার পাশাপাশি জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেতাকর্মীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডসংলগ্ন স্বাধীন চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। প্রধান বক্তা ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহিদুজ্জামান মনা এবং সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু।

এ ছাড়া জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা, পৌর ও থানা বিএনপির নেতাকর্মী এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা কর্মসূচিতে অংশ নেন। র‍্যালি, সমাবেশ ও আলোচনা সভার মধ্য দিয়ে ঝিনাইদহে দিবসটি পালন করে জেলা বিএনপি।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :