নওগাঁর সাপাহার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল্লাহ আনছারীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে পূর্বের পদে বহাল করেছে জেলা বিএনপি।
গত ৬ নভেম্বর ২০২৬ তারিখে নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মো. মামুনুর রহমান রিপনের স্বাক্ষরিত এক পত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
পত্রে উল্লেখ করা হয়, গত ১০ ফেব্রুয়ারি জেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী আব্দুল্লাহ আনছারীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল।
পরবর্তী সময়ে তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা বিএনপির সিদ্ধান্তক্রমে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে আগের সাংগঠনিক পদে বহাল করা হয়েছে।
পত্রে আরও বলা হয়, দলীয় শৃঙ্খলা বজায় রেখে তাঁর ওপর অর্পিত সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলে আশা করছে জেলা বিএনপি।
এ সিদ্ধান্তের অনুলিপি বিএনপির কেন্দ্রীয় দপ্তর, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদকসহ সংশ্লিষ্ট নেতাদের কাছে পাঠানো হয়েছে।
এদিকে, আব্দুল্লাহ আনছারীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে স্বপদে বহাল করায় নওগাঁ জেলা বিএনপির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁর সমর্থকরা।