সৌদি আরবে সড়কে প্রাণ গেল ৭ বাংলাদেশির, পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর

আপলোড সময় : ০৮-১১-২০২৬ , আপডেট সময় : ০৮-১১-২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরবে সংঘটিত এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাতজন বাংলাদেশি নাগরিকের প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, আজ রোববার দেওয়া শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, গত ৭ নভেম্বর সৌদি আরবে ঘটে যাওয়া ওই দুর্ঘটনায় সাত বাংলাদেশি নিহত ও ছয়জন আহত হওয়ায় তিনি গভীরভাবে শোকাহত।

নিহতদের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানানোর পাশাপাশি মরহুমদের রুহের মাগফিরাত কামনা করেন তারেক রহমান। আহতরা যেন দ্রুত ও পুরোপুরি সেরে ওঠেন, সে কামনাও করেন তিনি।

কঠিন এই সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বাংলাদেশ সরকার আছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সৌদি আরবে বাংলাদেশের দূতাবাস ও কনস্যুলেটের মাধ্যমে দুর্ঘটনাকবলিতদের পরিবার এবং আহতদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :