ওয়াশিংটনের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমঝোতা, পূর্ণ বৃত্তি পাচ্ছেন ৫ শিক্ষার্থী

আপলোড সময় : ০৮-১১-২০২৬ , আপডেট সময় : ০৮-১১-২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা বাড়াতে একটি সমঝোতা স্মারকে (এমওইউ) সই করেছে। স্থানীয় সময় গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে দুই প্রতিষ্ঠানের মধ্যে স্মারকটি স্বাক্ষরিত হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয় আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই সমঝোতার আওতায় উচ্চশিক্ষা, গবেষণা ও দক্ষতা উন্নয়নে দুই বিশ্ববিদ্যালয় একসঙ্গে কাজ করবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ বাড়াতে ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশেষভাবে অগ্রাধিকার দিয়ে সহযোগিতা করবে।

এরই মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পাঁচজন শিক্ষার্থীকে সম্পূর্ণ অর্থায়নে (ফুল ফান্ডেড) বৃত্তি দেওয়ার ঘোষণা এসেছে মার্কিন বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাষ্য, এ উদ্যোগের ফলে প্রতিষ্ঠানটির মেধাবী শিক্ষার্থীদের সামনে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা এবং আন্তর্জাতিক মানের শিক্ষা নেওয়ার সুবর্ণ সুযোগ খুলে গেল।

স্মারকে বলা হয়েছে, কারিকুলাম ও সিলেবাস সংস্কার, অকুপেশনাল সায়েন্স, ক্লিনিক্যাল ল্যাব সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি (আইটি), বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সাইবার সিকিউরিটি, হসপিটালিটি ম্যানেজমেন্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রয়োগসহ নানা সম্ভাবনাময় ক্ষেত্রে দুই বিশ্ববিদ্যালয় যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালাবে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :