সারাদেশে রাত-দিনের তাপমাত্রা সামান্য বাড়ার আভাস, চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনা

আপলোড সময় : ০৮-১১-২০২৬ , আপডেট সময় : ০৮-১১-২০২৬

দেশজুড়ে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর দেশের বাকি অংশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে।

আজ রোববার সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে।

সিনপটিক অবস্থা সম্পর্কে পূর্বাভাসে উল্লেখ করা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে এবং এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়ে আছে।

আজ রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায়। গতকাল শনিবার সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল ফেনীতে, ৩৪.০ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় আজ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বইছে। সকাল ৬টায় রাজধানীর বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮০ শতাংশ।

আজ ঢাকায় সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ১৫ মিনিটে, আর আগামীকাল সূর্য উঠবে ভোর ৬টা ০৯ মিনিটে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :