ড্রোন-বডি ক্যামেরায় নজরদারি, তিন জেলার শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি

আপলোড সময় : ০৯-১১-২০২৬ , আপডেট সময় : ০৯-১১-২০২৬ ০৪:১১:৫৩ অপরাহ্ন

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলগুলোতে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে এ পদক্ষেপ।

আজ বিজিবি সদরদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মোতায়েন করা বিজিবি সদস্যরা ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও মিরপুরে দায়িত্ব পালন করছেন। নারায়ণগঞ্জের শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া, কাঁচপুর ও শিমরাইল এবং গাজীপুরের চন্দ্রা, কালিয়াকৈর, পল্লী বিদ্যুৎ, মৌচাক, আমবাগ কাটা, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানেও তাঁরা অবস্থান নিয়েছেন।

বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালু রয়েছে, যার উদ্দেশ্য শিল্পাঞ্চলের সামগ্রিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং মাঠে থাকা সদস্যদের কাজের সমন্বয়। এ জন্য ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইস থেকে পাওয়া লাইভ ফুটেজ সার্বক্ষণিকভাবে দেখা হচ্ছে।

স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় রেখে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামাল দিতে এবং শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা ধরে রাখতে বাহিনীটির প্রয়োজনীয় প্রস্তুতি ও তৎপরতাও অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :