​রাঙামাটিতে ১৮ এপিবিএনের সাফল্য

৪৮টি হারানো মোবাইল, বিকাশের টাকা ও নিখোঁজ শিশু উদ্ধার

আপলোড সময় : ১১-১১-২০২৬ , আপডেট সময় : ১১-১১-২০২৬

দেবদত্ত মুৎসুদ্দী, রাঙ্গামাটি : আধুনিক তথ্যপ্রযুক্তি ও সাইবার পুলিশিংয়ের সফল ব্যবহারে রাঙামাটিতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। ব্যাটালিয়নের তথ্য প্রযুক্তি ও সাইবার ক্রাইম সেলের বিশেষ উদ্যোগে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া *৪৮টি মোবাইল ফোন, বিকাশে ভুল নম্বরে চলে যাওয়া সর্বমোট ৪৩ হাজার ৭০০ টাকা* এবং দীর্ঘ দিন নিখোঁজ থাকা ১৪ বছর বয়সী এক শিশু*কে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সম্পদ প্রকৃত মালিকদের কাছে এবং শিশুটিকে পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

১৮ এপিবিএন সূত্রে জানা যায়, গত *অক্টোবর/২০২৬ মাসে* সাইবার ক্রাইম সেলে জমা পড়া ৫৬০ টি বিভিন্ন সাধারণ ডায়েরি (জিডি) ও লিখিত অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানে নামে পুলিশ। আধুনিক ট্র্যাকিং ও প্রযুক্তিনির্ভর দক্ষতার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসব মোবাইল ফোন শনাক্ত ও উদ্ধার করা হয়। পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়া হয়। পাশাপাশি ভুলবশত অন্য নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার এবং প্রযুক্তিগত অনুসন্ধানের মাধ্যমে ১৪ বছরের নিখোঁজ শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়। 

অদ্য ১১/১১/২০২৬ইং তারিখ সকাল ১১:০০ ঘটিকায় সময় রোজ *বুধবার* রাঙামাটি শহরের *রিজার্ভ বাজার মসজিদ মার্কেট এলাকায়* ১৮ এপিবিএনের সম্মেলনকক্ষে এক মালামাল হস্তান্তর ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৮ এপিবিএনের *অধিনায়ক (পুলিশ সুপার) মো. রেজাউল করিমের* সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাটালিয়ন প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাইবার সেলের সদস্যরা উপস্থিত ছিলেন। 

সংবাদ সম্মেলনে অধিনায়ক মো. রেজাউল করিম বলেন,  
"জনগণের নিরাপত্তা প্রদান এবং ডিজিটাল অপরাধ প্রতিরোধে ১৮ এপিবিএনের সাইবার ক্রাইম সেল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কোনো প্রকার হয়রানি বা অর্থ খরচ ছাড়াই নাগরিকদের এই সেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।"

হারানো প্রিয় সম্পদ ও স্বজনকে অক্ষত অবস্থায় ফিরে পেয়ে ১৮ এপিবিএনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভুক্তভোগী সাধারণ নাগরিকরা। তাঁদের মতে, এ ধরনের প্রযুক্তিনির্ভর ও জনসেবামূলক পুলিশিং কার্যক্রম সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা ও নিরাপত্তাবোধ আরও সুদৃঢ় করবে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :