দেশজুড়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে। অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকলেও সারাদেশে আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।
সিনপটিক অবস্থা নিয়ে অধিদপ্তর জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ এখন দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে, এর বর্ধিতাংশ ছড়িয়ে আছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত। আগামী ১৩ নভেম্বরের কাছাকাছি সময়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় একটি লঘুচাপ তৈরি হতে পারে, যা আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা আছে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.০ ডিগ্রি সেলসিয়াস উঠেছিল যশোর ও লক্ষ্মীপুরের রামগতিতে। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস, তেঁতুলিয়ায়।
ঢাকায় আজ উত্তর বা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইছে। ভোর ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ।
আজ ভোর ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে মাদারীপুরে, ৫০ মিলিমিটার।
রাজধানীতে আজ সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ১৪ মিনিটে, আর আগামীকাল সূর্য উঠবে ভোর ৬টা ১২ মিনিটে।