ঢাক-ঢোল বাজিয়ে, বর্ণিল সাজে নগরীর প্রধান সড়কগুলো ঘুরল বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের বর্ণাঢ্য র্যালি। বিদ্যালয়ের শত বছর পূর্তি উপলক্ষে এ আয়োজন।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেটি আবার বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়।
র্যালিতে ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। তিনি জানান, শত বছরের ঐতিহ্য বহন করা এই বিদ্যালয়ের জন্য আজ গৌরবের দিন। দুই দিনের অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নিয়েছে—যেন এক মিলনমেলা। অনেক দিন পর সহপাঠীদের দেখা পেয়ে তারা আনন্দিত।
র্যালিতে আসা সাবেক শিক্ষার্থীরা তাদের আবেগ-অনুভূতি আর স্মৃতির কথা বলেন। দুই দিনের এ আয়োজনে রাখা হয়েছে নানা অনুষ্ঠান।