বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক

​প্রত্যেক ইউনিয়নে মিনি স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপলোড সময় : ১৫-১১-২০২৬ , আপডেট সময় : ১৫-১১-২০২৬

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট : দেশের প্রত্যেকটি ইউনিয়নে মিনি স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কুল-কলেজের ছাত্র ছাত্রীদের মেধাবিকাশ এবং শরীর গঠনে খেলাধুলার বিকল্প নেই। সুস্থ সবল দেহ গঠনে এবং মাদকের ভয়াল গ্রাস থেকে বাঁচতে খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে। বাগেরহাটের রাংদিয়া স্কুল এন্ড কলেজের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কথাগুলো বলেছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ রাশির হোসেন।

রবিবার (১৫ নভেম্বর) বেলা বারোটায় কলেজিয়েট স্কুলের সভাপতি মনিরুজ্জামান সোহাগের সভাপতিত্বে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা মাধ্যমিক অফিসার এস এম মোর্শেদ, যাত্রাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ খায়রুল আজাদ আরজু। 

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মনিরুল ইসলাম খান, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, যাত্রাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফরিদুল ইসলাম, বারুইপাড়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি গোলাম মাসুদ, সাধারণ সম্পাদক এম এ মান্নান সহ কলেজিয়েট স্কুলের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন তার বক্তব্যে, অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নের প্রতি গুরুত্ব আরোপ করেন। বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে কার্যকারী ভূমিকা রাখার আহ্বান জানান। তাছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে আসা যাওয়ার পথে কোনো শিক্ষার্থী যাতে হয়রানি শিকার না হয় সে বিষয়ে শিক্ষক অভিভাবক এবং বিদ্যালয় পরিচালনা পরিষদের প্রতি অনুরোধ জানান।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :