আফরোজা ইয়াসমিন, নাটোর : নাটোরে নীতি নির্ধারণ নারীর কার্যকর অংশগ্রহণ ও নেতৃত্ব বিষয়ে সংসদ সদস্যদের সাথে সংলাপ অনুষ্ঠান অনুষ্ঠিত। গতকাল বিকেলে আনন্দ ভবন বঙ্গজল নাটোরে খান ফাউন্ডেশন এর বাস্তবায়নেঃ বাস্তবায়নে সহযোগিতায় ALOW(আলো) সংস্থা নাটোর ,খান ফাউন্ডেশন নাটোর জেলার সমন্বয়কারী শাহীনা লাইজুর সার্বিক পরিচালনায় ,বাংলাদেশ জাতীয়তাবাদী বিএন পি জেলা মহিলা দলের সভাপতি ও (সাবেক সংসদ সদস্য) বেগম সুফিয়া হকের সভাপতিত্বে ভয়েসস ফর চেইঞ্জ এমপাওয়ারিং সিটিজেনস ফর ইনক্লুসিভ গভার্নেন্স ,সোশ্যাল জাস্টিস এন্ড জেন্ডার ইকুয়ালিটি প্রকল্পটি নাটোরে বাস্তবায়ন হচ্ছে।
স্থানীয় সংস্থা আলো সহযোগিতায় রয়েছেন। প্রকল্পটি সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কোঅপারেশন (এসডিসি ) গ্লোবাল অ্যাফেয়ার্স অফ কানাডা এবং ইউরোপীয় ইউনিয়ন আর্থিক সহযোগিতা এবং কারিগরি সহযোগিতায় নাগরিকতা জিএফএ নীতি নির্ধারণ নারীর কার্যকর অংশগ্রহণ ও নেতৃত্ব বিষয়ে সংসদ সদস্যদের সাথে সংলাপ অনুষ্ঠান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য এ্যাড ,এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু । প্রধান অতিথি বক্তব্যে বলেন, নারীর অধিকার, শিক্ষা, নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত না হলে একটি রাষ্ট্রের টেকসই উন্নয়ন সম্ভব নয়। সরকার শিক্ষা, অর্থনীতি, স্বাস্থ্য ও রাজনীতিসহ সব ক্ষেত্রে নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপির রাজনীতি কখনোই নারীকে করুণার পাত্র ভাবেনি; ভেবেছে শক্তির আধার হিসেবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিশ্বাস করতেন, বাংলাদেশী জাতীয়তাবাদ কখনোই পূর্ণ হবে না যদি নারীকে ঘরের চার দেয়ালে বন্দি রাখা হয়। তাই ১৯৭৮ সালে তিনি যখন মহিলা বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন, তখন তা ছিল কেবল একটি মন্ত্রণালয় প্রতিষ্ঠা নয়, ছিল একটি রাষ্ট্রদর্শনের ঘোষণা।
এশিয়ার মধ্যে অন্যতম প্রথম এই উদ্যোগ প্রমাণ করে। বিএনপি ক্ষমতায় আসার আগেই নারীকে রাষ্ট্রের মূলধারায় আনার স্বপ্ন দেখেছিল। সেই স্বপ্নের ধারাবাহিকতায় আজ নারীর উন্নয়ন কোনো দয়ার প্রকল্প নয়, রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব।শহীদ জিয়ার প্রাতিষ্ঠানিক ভিত্তি, বেগম খালেদা জিয়ার শিক্ষা বিপ্লব এবং দেশনায়ক তারেক রহমানের ফ্যামিলি কার্ড ও উপবৃত্তি সম্প্রসারণ - এই তিন প্রজন্মের ধারাবাহিকতাই বিএনপির নারী রাজনীতির সৌন্দর্য। আসুন, আমরা ইসলামের ন্যায়বিচার, আধুনিকতার যুক্তি ও গণতন্ত্রের সমতার আদর্শকে এক করে সেই বাংলাদেশ গড়ি, যেখানে নারীকে আর ক্ষমতায়নের জন্য লড়তে হবে না, কারণ রাষ্ট্র নিজেই তাঁর ক্ষমতায়নের ভিত্তি হয়ে দাঁড়াবে। সেই বাংলাদেশই হবে শহীদ জিয়ার স্বপ্নের, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামের এবং তারেক রহমানের অঙ্গীকারের বাংলাদেশ।
প্রধান অতিথি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের অধিকার ও মর্যাদাকে সমুন্নত করেছেন। তিনি পরিবারের জ্যেষ্ঠ নারীর জন্যে ফ্যামিলি কার্ড কর্মসূচী বাস্তবায়ন করছেন। মেয়েদের অবৈতনিক শিক্ষা বাস্তবায়ন করছেন। নারী জাগরণের অগ্রদূত শহীদ জিয়া এবং নারী ক্ষমতায়নের অগ্রদূত বেগম খালেদা জিয়ার পদাংক অনুসরণ করে তাদের যোগ্য উত্তরাধিকার প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের এগিয়ে নিতে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করে যাচ্ছেন।
নির্বাচনে নারীদের ৩৩ শতাংশ অংশগ্রহন নিশ্চিত হবে। নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া যুগান্তকারী ভূমিকা পালন করেছিলেন।
সংলাপ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মোঃ রহিম নেওয়াজ, খান ফাউন্ডেশন ঢাকা মনিটরিং ও ইভালুমান অফিসার মোঃ সালাউদ্দিন, তেবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ার, জেলা বিএনপি যুগ্ন আহবায় মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা বিএনপি যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপি নেতা দেওয়ান শাহীন। শুভেচ্ছা বক্তব্য রাখেন নির্বাহী পরিচালক (আলো) নাটোর শামীমা লাইজু নীলা, অনুষ্ঠানে বক্তব্য রাখেন এফ ওয়াশি বাপ্পি , জেলা বিএনপি মহিলা দলের পৌর সভাপতি ও ১,২,৩ নং ওয়ার্ড সংরক্ষিত আসনের কাউন্সিলর পদপ্রার্থী মোছাঃ শাহানাজ বেগম, ধারণা পত্র পাট করেন , ফোরাম সদস্য সিংড়া নিলুফা ইয়াসমিন নীলা , রনজিতা পারভীন , আবেদা পারভীন সহ আরো অনেকে। আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা কর্মীরা ও খান ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।