​রাজবন বিহারে ৫০তম কঠিন চীবর দানোৎসব ও সুবর্ণজয়ন্তী, উৎসবস্থল পরিদর্শন করলেন সদর জোন কমান্ডার

আপলোড সময় : ২১-১১-২০২৬ , আপডেট সময় : ২১-১১-২০২৬

দেবদত্ত মুৎসুদ্দী, রাঙ্গামাটি : রাঙামাটি রাজবন বিহারের ৫০তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে উৎসবস্থল পরিদর্শন করেছেন রাঙামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত, পিএসসি। শুক্রবার (২০ নভেম্বর) সকালে তিনি বিহার প্রাঙ্গণ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি রাঙামাটি সদর জোনের পক্ষ থেকে বিহারের প্রধান ভান্তের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন এবং উপস্থিত পুণ্যার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু এবং রাঙামাটির পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব, পিপিএম ও রাঙামাটি রাজবন বিহারের প্রতিনিধিরা।

পরিদর্শন শেষে জোন কমান্ডার জানান, রাঙামাটি সদর জোন ধর্ম-বর্ণ নির্বিশেষে পার্বত্য অঞ্চলের সকল মানুষের কল্যাণ ও নিরাপত্তায় সর্বদা কাজ করে যাচ্ছে। রাজবন বিহারের ঐতিহ্যবাহী কঠিন চীবর দানোৎসব যেন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে সদর জোনের পক্ষ থেকে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

জোন কমান্ডারের পরিদর্শনকালে কঠিন চীবর দানোত্তম ও সুবর্ণজয়ন্তী উৎসবে  হাজার  হাজার বৌদ্ধ ধর্মাবলম্বী পুণ্যার্থীর সমাগম ঘটে। পুরো বিহার এলাকা জুড়ে উৎসবমুখর  এক মিলন মেলা  পরিবেশ বিরাজ করছিল।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :