আগামী ১৮ ডিসেম্বর হবে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা।
এর জন্য ভর্তি বিজ্ঞপ্তি আগামী দু-এক দিনের মধ্যে প্রকাশ হতে পারে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ একটি সভায় এ সিদ্ধান্ত হয়।
বাসসকে খবরটি নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন। তিনি জানান, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির পরীক্ষা নেওয়া হবে আগামী ১৮ ডিসেম্বর।