প্যাকেজের বাকি টাকা না দিলে বাতিল হবে হজের প্রাথমিক নিবন্ধন, শেষ সময় ১০ ডিসেম্বর

আপলোড সময় : ২৩-১১-২০২৬ , আপডেট সময় : ২৩-১১-২০২৬

সরকারি বা বেসরকারি ব্যবস্থাপনায় প্রাথমিক নিবন্ধন করা ২০২৭ সালের হজযাত্রীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত নিবন্ধন সেরে ফেলার অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এ জন্য তাঁদের বেছে নেওয়া প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিতে হবে।

মন্ত্রণালয়ের হজ-১ শাখা রোববার (২২ নভেম্বর) এ নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে।

হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৭-এর ৫ অনুচ্ছেদের ৬ নম্বর নির্দেশনার উল্লেখ করে বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক নিবন্ধিত হজযাত্রীদের ১০ ডিসেম্বরের মধ্যেই প্যাকেজের বাকি টাকা পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করতে হবে। বেঁধে দেওয়া সময়ে চূড়ান্ত নিবন্ধন না হলে সংশ্লিষ্ট হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন বাতিল হয়ে যাবে।

সে কারণে দুই ব্যবস্থাপনারই সব প্রাথমিক নিবন্ধিত হজযাত্রীকে নির্ধারিত সময়ের ভেতরে নিজেদের নির্বাচিত হজ প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন শেষ করার অনুরোধ করেছে মন্ত্রণালয়।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :