নাসিফ ওয়াহিদকে নির্বাহী কমিটির চেয়ারম্যান ও কে এম হারুন অর রশিদকে মহাসচিব করে গঠিত হয়েছে ‘ন্যাশনালিস্ট সাইবার ফোরাম-এনসিএফ’। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রচার ও প্রসারের কাজ আরও গতিশীল করতে নতুন এই ফোরাম করা হলো।
রোববার (২২ নভেম্বর) কমিটিটি অনুমোদন করেন বিএনপির নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। আজ ফোরামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা গেছে।
নতুন কমিটিকে ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে। সংগঠনের সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি ও নির্বাহী কমিটির সদস্যদের দায়িত্ব নিয়ে কাজ করার আহ্বানও জানানো হয়েছে।
ফোরামের প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টার দায়িত্বে থাকছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। উপদেষ্টা হিসেবে আছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
এনসিএফের নীতিনির্ধারণী কমিটির সদস্যরা হলেন মেজর (অব.) গনি উল আযম, রেজওয়ানুল হক শোভন, নাসিফ ওয়াহিদ, কে এম হারুন অর রশিদ, আবদুস সালাম ফাহিম, ডা. মঞ্জুরুল ইসলাম, হাসান মাহবুব, ডা. সৈয়দ এ এ শাফী, ইঞ্জিনিয়ার সুজাউর রহমান, এম এন অনিক, কাওসার মাহমুদ, জাকারিয়া আলম আপেল, ফয়েজ বিন আকরাম, ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক, মো. নূর নবী পাশা সবুজ, সোনিয়া আক্তার স্মৃতি, দেওয়ান আলফাজ উদ্দিন, রবিউল আউয়াল তালুকদার, মিয়াঁ মোহাম্মদ রাজিবুল ইসলাম, মাহমুদুল ইসলাম মাহতাব, আশিকুল ইসলাম, আলহাজ্ব আবুল কালাম মুন্না ও ওয়াসি উদ্দিন আহমেদ চৌধুরী।
নির্বাহী কমিটিতে সিনিয়র ভাইস চেয়ারম্যান হয়েছেন মোহাম্মদ আলফাজ দেওয়ান। ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন মো. নূর নবী পাশা সবুজ, হাসান মাহবুব, সোনিয়া আক্তার স্মৃতি ও মহিউদ্দীন আহমেদ (সৈকত)।
সিনিয়র যুগ্ম মহাসচিব পদে আছেন ইঞ্জিনিয়ার সুজাউর রহমান। যুগ্ম মহাসচিব হয়েছেন মালত আবুল কালাম মুন্না ও মোহাম্মদ আশরাফুল ইসলাম চিশতী। মার্চেন্ট মেরিনার মিয়াঁ মোহাম্মদ রাজিবুল ইসলাম সাংগঠনিক সম্পাদক, ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক রাজিব দপ্তর সম্পাদক, ফয়েজ বিন আকরাম প্রচার সম্পাদক আর ইঞ্জিনিয়ার নুরুজ্জামান উজ্জ্বল কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন।
বিভাগভিত্তিক সাংগঠনিক সম্পাদকদের মধ্যে ঢাকা বিভাগে কৃষিবিদ ফয়সাল হোসেন রাজীব, চট্টগ্রাম বিভাগে বাহাউদ্দীন ফারুক মুন্না, ময়মনসিংহ বিভাগে ডা. ইফতেখার হায়দার (অনি), রাজশাহী বিভাগে খালদুন বিন শহীদ এবং খুলনা বিভাগে জোয়ার্দার মো. আবু হানিফ রয়েছেন। এর বাইরে সাংগঠনিক সম্পাদক পদে আছেন মশিয়ার রহমান ও হামীম আহমেদ।