রাস আল খাইমাহতে মুখোমুখি বাস-ট্রাক, নিহত ১১; এ মাসে আমিরাতে দ্বিতীয় বড় দুর্ঘটনা

আপলোড সময় : ২৪-১১-২০২৬ , আপডেট সময় : ২৪-১১-২০২৬

বাস আর ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ এলাকায় ১১ জন প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার দেশটির কর্তৃপক্ষ মৃত্যুর এই খবর জানায়।

বার্তা সংস্থা এএফপি দুবাই থেকে খবরটি দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনা কোন পরিস্থিতিতে এবং কেন ঘটল, তা খুঁজে বের করতে তদন্ত চলছে।

চলতি মাসে দেশটিতে এটি দ্বিতীয় বড় সড়ক দুর্ঘটনা। গত ১২ নভেম্বর ফুজাইরাহ এলাকায় কয়েকটি গাড়ির সংঘর্ষে ১৪ জন নিহত ও ৩০ জন আহত হন। সেবার একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে আরও কয়েকটি গাড়িকে ধাক্কা দিয়েছিলেন।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :