বাংলাদেশ-থাইল্যান্ডের চিকিৎসা খাতে সহযোগিতা, আন্তর্জাতিক রোগী রেফারেল ও মেডিকেল ট্যুরিজমের নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা
রাজধানী ঢাকায় বাংলাদেশ মেডিকেল ট্যুরিজম অ্যাসোসিয়েশনের (BMTA) সদস্যদের সঙ্গে থাইল্যান্ডের স্বনামধন্য হাসপাতাল Chularat 3 International Hospital-এর একটি বিশেষ ব্যবসায়িক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) সন্ধ্যা ৬টায় রাজধানীর বনানীর হোটেল অমনি রেসিডেন্সিতে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে Chularat 3 International Hospital-এর প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন হাসপাতালের International Medical Center Director Mr. Siri Yutthakat, Deputy Manager Mr. Jakarin Klaijaroen, Senior International Marketing Coordinator Mr. Md. Moqsudul Ferdoush এবং Bangladesh Marketing Consultant Mr. Mahamayuso Yuso।
সভায় বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে চিকিৎসাসেবা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, আন্তর্জাতিক রোগী রেফারেল কার্যক্রম, মেডিকেল ট্যুরিজমের সম্প্রসারণ, হাসপাতাল ও মেডিকেল ট্যুরিজম প্রতিষ্ঠানের মধ্যে ব্যবসায়িক অংশীদারত্ব এবং ভবিষ্যৎ যৌথ উদ্যোগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
আলোচনায় আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা বাংলাদেশি রোগীদের কাছে আরও সহজলভ্য করা, রোগীদের জন্য উন্নত চিকিৎসা সমন্বয় এবং দুই দেশের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় BMTA-এর সদস্যরা থাইল্যান্ডে চিকিৎসাসেবা গ্রহণে বাংলাদেশি রোগীদের সুযোগ-সুবিধা, হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাপনা এবং পারস্পরিক ব্যবসায়িক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে চিকিৎসা খাতের সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি দেশের মেডিকেল ট্যুরিজম শিল্পের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিএমটিএর সহ-সভাপতি সাব্বির আহমেদ তামিম, এ এম আর মজুমদার লিটন, আব্দুর রশিদ, খন্দকার সিতাবুর রহমানসহ বিএমটিএর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাটি দুই দেশের চিকিৎসাসেবা খাতে নতুন ব্যবসায়িক সম্ভাবনা সৃষ্টি এবং আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা সহযোগিতা সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।