লক্ষ্মীপুর থেকে মহিউদ্দিন, মুরাদ : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সমর্থিত প্রার্থী প্রত্যাশীদের পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে যুব ও ক্রিড়া মন্ত্রণালয় সমর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার সাথে সাক্ষাৎকার পর্ব উপলক্ষে আলোচনা সভা শুরু হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, বিগত স্বৈরাচারী হাসিনা সরকারের লুটপাট করে ব্যাংক খাত ও জ্বালানী খাতকে ধ্বংস করে দিয়েছে। যার ফলে বর্তমানে ১১ টি ব্যাংক বন্ধ হয়ে গিয়েছে। জ্বালানী খাতকে ধ্বংস করার ফলে বর্তমানে দেশে জ্বালানী সংকট চলছে।
দেশের বিশেষ করে বিদ্যুত খাতকে ভারতের প্রধান মন্ত্রী মোদীর বন্ধু আদানীর হাতে তুলে দিয়ে একই সঙ্গে মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে এ সংকটকে আরো গনিভূত হয়েছে। বিগত স্বৈরাচার সরকারের আমলে গত ১৭ বছরে কোথাও একটি ড্রিলও করা হয়নি। বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার ক্ষমতা এসে দ্রুত এ খাতকে অগ্রাধিকার ভিত্তিতে দেশে তেল-গ্যাসের অনুসন্ধান শুরু করে।
বর্তমানে আল্লাহর মেহেরবানীতে একাধিক গ্যাসের খনির সন্ধান মিলেছে। ভবিষ্যতে ইনশাল্লাহ এ সংকট কেটে যাবে। এটি বাস্তবায়ন হলে দেশে জ্বালানী সংকট থাকবেনা। এটি আল্লাহর মেহেরবানী মাটির নীচের সম্পদ। আসন্ন ইউপি নির্বাচন বানচালের যে কোনো অপশক্তির বিরুচ্ছে সোচ্চার হয়ার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি।
লক্ষ্মীপুর-২ আসনের সংসদীয় এলাকাধীন সদর উপজেলার চররমনীমোহন এবং চররুহিতা ইউনিয়ন মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের সাক্ষাৎকার পর্ব বুধবার অনুষ্ঠিত হয় । এ উপলক্ষে পর্ব শাকচর ও টুমচর বিএনপির সমর্থিত প্রার্থী প্রত্যাশীদের সাক্ষাৎকার পর্ব গতকাল সম্পন্ন হয়েছে।
লক্ষ্মীপুর সদর উপজেলা (পশ্চিম) বিএনপির উদ্যোগে আয়োজিত সাংসদের খিলবাইছা গ্রামের নিজ বাসভবন প্রাঙ্গনে অনুষ্ঠিত সাক্ষাৎকার উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও যুব ক্রিড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল খায়ের ভূঁইয়া।
সদর পশ্চিম বিএনপি সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটওয়ারীর বিটুর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন মিজান, জেলা যুবদল সাধারণ সম্পাদক রাশেদুল হাসান লিংকন, বিএনপি নেতা ফজলে এলাহী জহির, ভুট্টো, কামাল উদ্দিন প্রমূখ।
এ সময় মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদপ্রার্থীগণ এবং বিভিন্ন পর্য়ায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি সাংসদ খায়ের ভূঁইয়া যোগ্য এবং জনগণের কাছে গ্রহনযোগ্য আছে এমন প্রার্থীর বাছাইয়ের উপর গুরুত্বারোপ করেন প্রধান অতিথি সাংসদ আবুল খায়ের ভূঁইয়া।
ছবির ক্যাপশন. লক্ষ্মীপুর খিলবাইছা নিজ গ্রামের বাড়ীর আঙ্গিনায় সংসদ সদস্য ও যুব ক্রিড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল খায়ের ভূঁইয়া আসন্ন ইউপি নির্বাচনে মনোয়ন প্রত্যাশীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন।