পরিচ্ছন্নতা কাজ তদারকিতে দুই সিটির ২০ অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল শিক্ষা মন্ত্রণালয়

আপলোড সময় : ২৬-১১-২০২৬ , আপডেট সময় : ২৬-১১-২০২৬

ঢাকা মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ঠিকভাবে বাস্তবায়ন ও পরিবীক্ষণের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ২০টি অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সংযুক্ত ছক অনুযায়ী তালিকাটি পাঠাতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ-সংক্রান্ত চিঠি আজ বৃহস্পতিবার মাউশির মহাপরিচালকের কাছে পাঠিয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের গত ১৭ নভেম্বরের একটি পত্রের আলোকে ঢাকা মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ ত্বরান্বিত করতে উদ্যোগটি নেওয়া হয়েছে।

সে জন্যই দুই সিটি কর্পোরেশনের আওতাধীন ২০টি অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অঞ্চলভিত্তিক তালিকা নির্ধারিত ছকে পাঠাতে বলা হয়েছে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :