দিন-রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় একই, দেশজুড়ে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস

আপলোড সময় : ২৮-১১-২০২৬ , আপডেট সময় : ২৮-১১-২০২৬ ০৬:০৭:১২ অপরাহ্ন

আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকলেও সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আজ সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস এ কথা জানিয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, দেশজুড়ে রাত ও দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তন নাও আসতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রাম বিভাগের সন্দ্বীপে, ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড হয়েছে রংপুর বিভাগের তেঁতুলিয়ায়—১৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টি হয়নি।

সিনপটিক অবস্থা নিয়ে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে। এর একটি বর্ধিতাংশ ছড়িয়ে আছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত।

ঢাকায় আজ সকাল থেকে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইছে। সকালে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ।

রাজধানীতে আজ সূর্য ডুববে সন্ধ্যা ৫টা ১০ মিনিটে, কাল সূর্য উঠবে ভোর ৬টা ২৩ মিনিটে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :