এআই ভিডিও ছড়ানোর অভিযোগে সতর্ক করলেন অনন্ত জলিল

আপলোড সময় : ০৭-০৫-২০২৬ , আপডেট সময় : ০৭-০৫-২০২৬
নিজের নাম ব্যবহার করে ভুয়া অ্যাপ, ওয়েবসাইট ও এআই প্রযুক্তিতে তৈরি ভিডিও ছড়িয়ে দেয়ার অভিযোগ তুলেছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা অনন্ত জলিল। সামাজিক যোগাযোগমাধ্যমে বৃহস্পতিবার (৭ মে) এক পোস্টে তিনি এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। 

পোস্টে অনন্ত জলিল জানান, একটি অসাধু চক্র তার পরিচয় ব্যবহার করে বিভিন্ন ফেক অ্যাপ ও ওয়েবসাইট প্রচার করছে। বিশেষ করে ক্যাসিনো ও জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট কিছু প্ল্যাটফর্মে তার নাম জড়িয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি।

এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তার নামে ভুয়া ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া হচ্ছে বলেও উল্লেখ করেন এই অভিনেতা। অনন্ত জলিল স্পষ্টভাবে বলেন, এসব অ্যাপ, ওয়েবসাইট কিংবা ভিডিওর সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। তিনি ভক্ত ও সাধারণ মানুষকে এমন বিভ্রান্তিকর প্রচারণা থেকে দূরে থাকার অনুরোধ জানান।

একই সঙ্গে তিনি সবাইকে শুধু তার ভেরিফায়েড ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেল অনুসরণ করার আহ্বান জানান। অন্য কোনও পেজ বা ভিডিওতে তাঁর নাম ব্যবহার করা হলে তা যাচাই না করে বিশ্বাস না করার পরামর্শও দেন তিনি।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :